বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বিটিআরসি চেয়ারম্যান

১৫ ডিসেম্বর, ২০২০ ২০:২১  
অষ্টম চেয়ারম্যান হিসেবে যোগদানের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন শ্যাম সুন্দর সিকদার। মঙ্গলবার কমিশনের কমিশনার, মহাপরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন শেষে বঙ্গবন্ধুর বিদেহীর আত্মার শান্তি কামনা করে তার স্বপ্ন পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান। নবযোগদানকৃত চেয়ারম্যান আরো বলেন যে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে তিনি সংস্থাটিকে যেখানে পেয়েছেন, এর চেয়ে অধিক উচ্চতায় নিয়ে যেতে চান। এসময় অন্যান্যের মধ্যে সদ্য যোগ দেয়া কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেনও তার সঙ্গে ছিলেন। শ্রদ্ধা জ্ঞাপনের সময় কমিশনের ইএন্ডও এবং স্পেকট্রাম বিভাগের কমিশনার প্রকৌশলি মোঃ মুহিউদ্দিন আহমেদ, প্রশাসন বিভাগের মহাপরিচালক মোঃ দেলওয়ার হোসেন, স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শহীদুল আলম, অর্থ-হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুণ্ডু, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোঃ মেজবাহুজ্জামান, প্রশাসন বিভাগের পরিচালক মোঃ ইয়াকুব আলী, এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন ডিরেক্টরেট এর পরিচালক এম এ তালেব হোসেন, কমিশন সচিব মোঃ জহিরুল ইসলাম, মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইং এর উপ-পরিচালক মোঃ জাকির হোসেন খান এবং প্রশাসন বিভাগের উপ-পরিচালক মোঃ আমজাদ হোসেন চেয়ারম্যানের সঙ্গে ছিলেন।